আমার স্কুল জীবন -৯৭
📅 3 October, 2026
👁️ 195 বার পড়া হয়েছে
👥 144 পাঠক
জীবনের সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি ছোটবেলায়। স্কুলজীবনকে ঘিরে আছে হাজারো স্মৃতি আর হাজারো গল্প। স্কুল জীবনের স্মৃতিময় দিনগুলোর দিকে যখন ফিরে তাকাই তখন আবেগপ্রবন হয়ে পড়ি। ইচ্ছে করে আবার চলে যাই সেই সেই সুন্দর সময়টাতে, যে সময়টাতে ছিলোনা কোন চাওয়া আর পাওয়া। এখন আমাকে যদি কেউ প্রশ্ন করে অতীতের সবচেয়ে মধুর স্মৃতি কী? চোখ বন্ধ করে আমি বলবো, “ স্কুল জীবন ”। এর চেয়ে সুন্দর মূহুর্ত কি হতে পারে? আমি বলবো, কখনোই না!
সময় চলে গেছে বহুদূর! কিন্তু আমার মনে হয় এই তো কিছুদিন আগে ছোট ছিলাম। সারাদিন শুরু এদিক সেদিক ঘুরে বেড়াতাম। ভাইয়েরা মিলে ঝগরা করতাম একটা খেলনা নিয়ে। আমার চাচাতো ভাই আমার থেকে দুই বছরের বড় ছিলো। দুই ভাই মিলে এ. কে. স্কুল এন্ত কলেজে ভর্তি হয়েছিলাম । দেখা যেতো প্রতিদিন দুষ্টুমি করে স্কুল ড্রেস ময়লা করে বাসায় ফিরতাম, আর মা আমাদেরকে বকা দিতো। শেষমেষ তো মা আমাদের ভয় দেখাতে একটি বেত তৈরি করে রেখেছিলো। তারপরও কে শোনে কার কথা , একটা না একটা সমস্যা নিয়ে বাসায় ফিরতাম দুই ভাই। স্কুলে একটু সময় পেলেই বন্ধুরা মিলে ছোটাছুটি শুরু করতাম। একবারতো দৌড়াদৌড়ি করতে গিয়ে রিকশার নিচে পড়ে গিয়েছিলাম। তারপরও আমার দুষ্টুমি এক বিন্দুও কমেনি।
সময় বহমান। সময় কারো জন্য অপেক্ষা করে না।
শুরুটা ছিল ভয়ে ভয়ে আর শেষটা হলো চোখের জলে—এটাই আমাদের চেনা স্কুল জীবন।যদি সময়কে আবার পেছনে ফিরিয়ে নেওয়া যেত, তবে আমি সানন্দে আবার সেই ছোটবেলার স্কুল পোশাকে ফিরে যেতাম! আবারো যদি কক্ষ - ৪০৫ ফিরে যেতে পারতাম!